
জকসু নির্বাচন। ছবি: সারাবাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
ভোট গণনার পূর্বে মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল সংসদ নির্বাচনে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।”