Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের


২৩ জুন ২০২৫ ২৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান দাবি করেছে, তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা।

সোমবার (২৩ জুন) রাতে কাতারের রাজধানী দোহা’র আকাশে রহস্যময় আলোর ঝলকানি (ফ্লেয়ার) দেখা গেছে। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়েছে নাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ফল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।