সরকারি মালিকানাধীন তেহরান আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি টিআরইসির (TREC) বরাতে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, উত্তর তেহরানের এভিন এলাকায় হামলায় একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার ফলে কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সংস্থাটি জানিয়েছে, লাইনটি মেরামত করা হয়েছে এবং রাজধানীর সমস্ত এলাকায় বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।