Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েল হামলা না করলে ইরানও করবে না: ইরানের প্রেসিডেন্ট


২৪ জুন ২০২৫ ২০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে ইরানও তা পুরোপুরি অনুসরণ করবে। ইরানের নূরনিউজ গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।

নূরনিউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত এবং যেকোনো আলোচনায় ইরানি জনগণের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য একটি ইতিবাচক কূটনৈতিক বার্তার ইঙ্গিত বহন করছে।