
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল-ইরান সংকট নিয়ে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। উভয় নেতাই এ সংকটময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
টেলিফোনে পুতিন সংকটের মধ্যস্থতা করতে রাশিয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার কথোপকথন সম্পর্কে আমিরাতের প্রতিপক্ষকে অবহিত করেছেন।