
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার পর বেশকিছু অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্ক সংকেত শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হওয়ার খবর ছাড়া তাদের হটলাইনে ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে এমন কল আসেনি।
এদিকে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করে।