Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের হামলায় ইসফাহান পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত: আইএইএ


২১ জুন ২০২৫ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি সামরিক বাহিনীর ইসফাহানের পরমাণু স্থাপনায় হামলার দাবিকে এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে।

আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কর্মশালায় হামলা চালানো হয়েছে। গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় পরমাণু-সম্পর্কিত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিলে।

আইএইএ প্রকাশিত এক বিবৃতিতে গ্রোসি বলেছেন, ‘আমরা এই স্থাপনাটি ভালোভাবে চিনি। এখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না, তাই এই হামলায় কোনো তেজস্ক্রিয় পরিণতি হবে না।’

উল্লেখ্য, গত শুক্রবার গ্রোসি আরও জানিয়েছিলেন, তাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।