Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের হামলায় ইরানে ৪৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত


২১ জুন ২০২৫ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ১৩ জুন ইসরায়েলের হামলার পর থেকে ইরানে ৪৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত। এ ছাড়াও আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

ইরান পর্যবেক্ষণকারী একটি মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ইরানে মোট ৬৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।