Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের সামরিক সদর দফতরে ইরানের হামলা


২১ জুন ২০২৫ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি) তাদের ১৫তম বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার মূল লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলের নির্দিষ্ট কিছু সামরিক সদর দফতর। খবর মেহের নিউজ এজেন্সি।

শনিবার (২১ জুন) সকালে আইআরজিসি ‘ট্রু প্রমিজ অপারেশন ৩’-এর ১৮তম ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। এই অভিযানে শাহেদ ১৩৬-এর মতো অসংখ্য আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি সুনির্দিষ্ট সলিড-ফুয়েল এবং লিকুইড-ফুয়েল ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিকস কেন্দ্রগুলোতে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। ইরানের দাবি, ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়।

তবে, ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের ১০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।