Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার দাবি ইরানের


১৮ জুন ২০২৫ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ বিমান

ইসরায়েলি বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করেছে। খবর তেহরান টাইমসের।

রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি আজ বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে।

গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।

এফ-৩৫ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে।