Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় ৮৪% ইরানির সমর্থন


২১ জুন ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এর গবেষণা কেন্দ্রের প্রধানের ঘোষণা অনুযায়ী, ৮৪ শতাংশ ইরানি জনগণ ইসরায়েলের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করেছে।

মোহসেন শাকেরি নেজাদ আরও জানিয়েছেন, জনমত জরিপ অনুসারে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৮৬ শতাংশ ইরানি তাদের দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করার পক্ষে। খবর মেহের নিউজ।