Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে!


১৯ জুন ২০২৫ ০০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে এক সপ্তাহ না পেরোতেই ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বর্তমান গতিতে খরচ হতে থাকলে মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যেই তা বিপজ্জনকভাবে কমে যাবে।

বুধবার (১৮ জুন) ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।