ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে, রাতের আঁধারে এক রোমহর্ষক অভিযানে তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পশ্চিম ইরানের একটি ঘাঁটির কমান্ডারকে হত্যা করেছে। এই দাবি যদি সত্য হয়, তাহলে চলমান সংঘাতে এটি একটি বড় মোড় নিতে পারে। খবর আল-জাজিরা।
ইসরায়েলি বিমান বাহিনীর সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, মধ্যরাতে পশ্চিম ইরানে তিনটি ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যা ‘ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত’ অবস্থায় ছিল।
তারা আরও জানান, এই অপারেশনের সময় একটি দূরনিয়ন্ত্রিত ড্রোন ইরানের সৈন্যদের একটি চলমান দলকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে। ওই দলের মধ্যেই পশ্চিম ইরানের আইআরজিসি ঘাঁটির কমান্ডার উপস্থিত ছিলেন বলে ইসরায়েল দাবি করেছে।