Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি কিম জং উনের


১৯ জুন ২০২৫ ০৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিম জং উন

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে।

বুধবার (১৮ জুন) এএফপির খবরে বলা হয়, ইরানের ওপর হামলা চালানোর জন্য উত্তর কোরিয়া ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের আগুন উসকে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়।

মুখপাত্র আরও বলেন, ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। ইসরায়েলের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।