Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলকে তার ভুলের জন্য চরম শাস্তি পেতে হবে: খামেনি


১৮ জুন ২০২৫ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। বুধবার (১৮ জুন) ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো, চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে- হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিনিরা জানুক- যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে অপূরণীয়।

ইরানের মেহর নিউজ অনুসারে, খামেনির একটি টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে।