
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করাই বর্তমান উত্তেজনার একমাত্র সমাধান। আলোচনা পুনরায় শুরু করতে তুরস্ক একটি সহায়তাকারী ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত। খবর আল-জাজিরা।
শুক্রবার (২১ জুন) ইস্তাম্বুলে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন।