Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ব সংকটের দিকে এগোচ্ছে: জাতিসংঘ মহাসচিব


২০ জুন ২০২৫ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব ‘একটি সংকটের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালিয়ে দিতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’

গুতেরেস আরও উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন এই সংঘাতের মূলে রয়েছে ‘পারমাণবিক প্রশ্ন’। তিনি বলেন, ‘ইরান বারবার বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। কিন্তু আসুন আমরা স্বীকার করি, এখানে আস্থার একটি বড় ঘাটতি রয়েছে।’

সবশেষে তিনি ‘লড়াই বন্ধ করে গুরুতর আলোচনায় ফিরে আসার’ আহ্বান জানান। খবর বিবিসি।