Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান আক্রমণে নেতানিয়াহুর লক্ষ্য কী?


১৭ জুন ২০২৫ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে’, যা ইরানে ‘আমূল পরিবর্তন’ আনতে পারে।

তিনি মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলির কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এ হামলার মাধ্যমে তিনটি প্রধান লক্ষ্য অর্জন করেছে:

  • পারমাণবিক কর্মসূচি নির্মূল,
  • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা নির্মূল এবং
  • সন্ত্রাসবাদের অক্ষ নির্মূল

তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন তা করব এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসমন্বিত।’

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আক্রমণের লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্বারা সৃষ্ট “অস্তিত্বগত” হুমকিকে প্রতিহত করা।