Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর


২৫ জুন ২০২৫ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড বুধবার (২৫ জুন) সকালে কার্যকর করা হয়েছে। এই তিন গুপ্তচর হলেন ইদ্রিস আলী, আজাদ সুজাই এবং রাসূল আহমদ। খবর মেহের নিউজ এজেন্সি।

তারা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশে সরঞ্জাম আমদানি করেছিলেন। গ্রেফতার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ফৌজদারি কার্যবিধির সমস্ত ধাপ পেরিয়ে এই গুপ্তচরদের রায় কার্যকর করা হয়।