ইরানের রেজান, নাহাভান্দ এবং হামাদান শহরে ছয়জন গুপ্তচরকে শনাক্ত ও আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে, এই ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছিল। খবর মেহের নিউজ এজেন্সি।
জানা গেছে, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয় ছিল এবং বিদেশি শক্তির এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ইরানে জনরোষ তৈরি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছিল। তবে, ইরানের গোয়েন্দা বাহিনীর সময়োচিত ও নির্ভুল পদক্ষেপের কারণে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বলা হয় প্রতিবেদনে।