ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মিজান বলেছে, মজিদ মোসায়েবি, রোববার (২২ জুন) সকালে ফৌজদারি কার্যবিধি প্রক্রিয়া শেষে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মোসায়েবি ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থাকে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে স্নায়ুযুদ্ধে আটকে থাকা ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।