Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ৪০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের


২১ জুন ২০২৫ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার (২০ জুন) রাতে তাদের বিমান বাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপিত প্রায় ৪০টি ড্রোন প্রতিহত করেছে। তাদের দাবি, ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর থেকে এটি তাদের ৯৯ শতাংশ সফল প্রতিহতের হার নির্দেশ করে।

একটি বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাতে বিমান বাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপিত প্রায় ৪০টি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত করেছে। এ নিয়ে ৪৭০টিরও বেশি মনুষ্যবিহীন আকাশযান প্রতিহত করেছে বলে ইসরায়েলের দাবি।