Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া


২৩ জুন ২০২৫ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় নিন্দা জানিয়েছে রাশিয়া। দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার ঝুঁকি আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

পেসকভ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলা সম্পর্কে আগে থেকে কিছু জানাননি। যদিও তারা মার্কিন সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া কী করতে প্রস্তুত জানতে চাইলে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে তার পরিষেবা প্রদান করেছে। পরে কী হবে তা ইরানের কী প্রয়োজন তার ওপর নির্ভর করছে।