ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি বিষয়ক আপডেটে জানিয়েছে, তারা ইরানের তিনটি এফ-১৪ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাটি ইরানের মধ্যাঞ্চলে চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তাদের যুদ্ধবিমানগুলো বর্তমানে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত অন্যান্য সামরিক অবকাঠামোতেও হামলা চালাচ্ছে। তবে এই হামলার বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি।