Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের উত্তরাঞ্চলীয় শহরে বিস্ফোরণ


২৪ জুন ২০২৫ ২০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবোলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের ছাত্র সংবাদ সংস্থা (আইএসএনএ) জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। খবর আল-জাজিরা।