Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান


১৯ জুন ২০২৫ ০৮:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে পাকিস্তান ইরানি জনগণ ও সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।

বুধবার (১৮ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার দেশের সমর্থনের কথা জানান। খবর ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। তিনি পাকিস্তানি কূটনীতিককে ইরানের জনগণের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে অবহিত করেন, যেখানে টার্গেট করা হয়েছে জনসাধারণের অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে।