জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (২০ জুন) জেনেভায় তাদের ইরানি পররাষ্ট্রন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা করার পরিকল্পনা করেছেন। রয়টার্সকে একজন জার্মান কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, এই বৈঠকের আগে তিন দেশের মন্ত্রীরা প্রথমে জেনেভায় জার্মানির স্থায়ী মিশনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ আলোচনায় অংশ নেবেন।