Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউক্রেনের নাগরিকদের ইসরায়েল ও ইরান ত্যাগের আহ্বান


১৭ জুন ২০২৫ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালোভাবে ইউক্রেনের নাগরিকদের ইসরায়েল ও ইরান ত্যাগের আহ্বান করেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড ত্যাগ করুন। যতক্ষণ না এই অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল হয় ততক্ষণ এই দেশে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, চীন ও দক্ষিণ কোরিয়াও তাদের নাগরিকদের ইসরায়েল এবং ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছে।