Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আজকের দিনটা ঈদের দিনের মতো মনে হচ্ছে’


১৫ অক্টোবর ২০২৫ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

চাকসু নির্বাচনে ছাত্রীদের ভোট প্রদানের ক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। ক্যাম্পাসে বিভিন্ন ভোটকেন্দ্রে ছাত্রীদের দীর্ঘ সারি।

সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে গিয়ে দেখা গেছে, রোদ আর গরম উপেক্ষা করে ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে। চোখেমুখে নেই এতটুকু ক্লান্তি বা বিরক্তির ছাপ। কেউ কেউ আধা ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন।