
আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন। ছবি: সারাবাংলা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য কাজ করছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৩৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।
এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্য উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে।