Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিডিও এডিটর নিয়োগ দিচ্ছে ‘সারাবাংলা’

৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সারাবাংলা ডটনেট’ ও ‘দৈনিক সারাবাংলা’ ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দিচ্ছে।

দায়িত্ব

  • ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য সংবাদভিত্তিক ভিডিও (যেমন: ব্রেকিং নিউজ, ইনফোগ্রাফিক ভিডিও, নিউজ রিলস) এডিট করা।
  • সোশ্যাল মিডিয়ায় ও ওয়েব প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং সমন্বয় করা।
  • ভিডিওর মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ফুটেজ, সাবটাইটেল ও মোশন গ্রাফিক্স যোগ করা।
  • খবরের গুরুত্ব বুঝে দ্রুততম সময়ের মধ্যে (On-demand) কন্টেন্ট ডেলিভারি দেওয়া।

যোগ্যতা ও দক্ষতা

  • ন্যূনতম স্নাতক (বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
  • Adobe Premiere Pro এবং After Effects অথবা এ ধরনের এডিটিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে।
  • StreamYard বা এ ধরণের স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্তত ১-২ বছরের পেশাদার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা (সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
  • চমৎকার বাংলা টাইপোগ্রাফি ও গ্রাফিক্স তৈরির সক্ষমতা।
  • সংবাদ ও সংবাদবিষয়ক কন্টেন্ট বোঝার সক্ষমতা থাকতে হবে।
  • বর্তমান সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং অডিয়েন্সের পছন্দ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা।
  • নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কাজ করার মানসিকতা।

পদের সংখ্যা: একটি (১)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬

আবেদন করুন