Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ রাকসু নির্বাচন ২০২৫

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন সনাতন ধর্মাবলম্বী সুজন

আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৯:১০
রাকসু নির্বাচন ২০২৫
সারসংক্ষেপ
  • রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন সনাতন ধর্মাবলম্বী সুজন
  • সিনেটেও জয়জয়কার: রাকসু পর্বে শিবিরের ধারাবাহিক সাফল্য
  • লতিফ হলে ভিপি-জিএসে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও, এজিএসে লড়াই
  • শাহ মখদুম হলেও শিবিরের ভিপি-এজিএস ও আম্মার জিএস পদে এগিয়ে
  • শের-ই-বাংলা হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
বিজ্ঞাপন
১৭ অক্টোবর ২০২৫ ০৯:৩৫
রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন সনাতন ধর্মাবলম্বী সুজন
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

সুজন চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, “শিবিরের প্যানেলে আসার অন্যতম কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকে। সেখান থেকেই আমি প্রেরণা পেয়েছি। নির্বাচিত হতে পেরে আমি কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন
১৭ অক্টোবর ২০২৫ ০৯:২৬
সিনেটেও জয়জয়কার: রাকসু পর্বে শিবিরের ধারাবাহিক সাফল্য
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু ভবন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের পর এবার সিনেটেও বিজয়ের ধারা অব্যাহত রেখেছে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন প্রার্থী। এর মধ্যে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে তিনজন এবং দুইজন সাবেক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন— রাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস পদে প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা, সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির এবং সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন আয়োজন করতে। শিক্ষার্থীরা আমাদের নির্বাচনী ব্যবস্থায় সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।”

১৭ অক্টোবর ২০২৫ ০৪:৩৫
লতিফ হলে ভিপি-জিএসে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও, এজিএসে লড়াই
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের শের-ই-বাংলা হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নবাব আব্দুল লতিফ হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার এর দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৪৯ ভোট। এই ভিপি-জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও এজিএস পদে লড়াই হয়েছে।

১৭ অক্টোবর ২০২৫ ০৩:৫৯
শাহ মখদুম হলেও শিবিরের ভিপি-এজিএস ও আম্মার জিএস পদে এগিয়ে
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের শের-ই-বাংলা হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার এর দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৭৩ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৭০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট।

১৭ অক্টোবর ২০২৫ ০২:২৫
শের-ই-বাংলা হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের শের-ই-বাংলা হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২২ এর দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯৭ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪১৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট।

এর আগে মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা ও ‘জুলাই ৩৬’ হলের ফলাফল ঘোষণা করা হয়।

১৭ অক্টোবর ২০২৫ ০২:২২
‘জুলাই ৩৬’ হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ‘জুলাই ৩৬’ হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ এর দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩০০ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৮৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট।

এর আগে মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।

১৭ অক্টোবর ২০২৫ ০১:১৭
রহমতুন্নেসা হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের রহমতুন্নেসা হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৮৬ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৫৮৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩২০ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৮৯ ভোট।

এর আগে মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া ও বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়।

১৭ অক্টোবর ২০২৫ ০০:৫১
খালেদা জিয়া হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের বেগম খালেদা জিয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৩৫২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।

১৭ অক্টোবর ২০২৫ ০০:৪৫
তাপসী রাবেয়া হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের তাপসী রাবেয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৬ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৪০৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৫৪ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৯৭ ভোট।

১৭ অক্টোবর ২০২৫ ০০:১৫
রোকেয়া হলেও ভিপি-এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার
Sarabangla | Breaking News | Sports | Entertainment
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের রোকেয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। এছাড়াও ক্রীড়া ও খেলাধুলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ বাদে বাকি সবগুলোতে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২১১ ভোট।

এই কেন্দ্রে রাকসুর জিএস পদে সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৬৬১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।

1 2