Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০৫

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮২ হাজার ৮৬০ পিস ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও ৭৬১ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩০৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন মাদক কারবারি এবং ৩৮ জন মাদকসেবী।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসব ঘটনায় ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর