Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিতীয় বন্যার আশঙ্কায় নেপাল-তিব্বত সীমান্তে চীনের উদ্ধার অভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৬ ১১:৫০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ১৫:০৪

তীব্র স্রোতে ভেঙে গেছে ব্রিজ। গেটি ইমেজ।

ভূমিধসের পর সৃষ্ট একটি হ্রদ থেকে আরও বন্যার আশঙ্কায় তিব্বতে চীনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবারের (২৬ আগস্ট) হিমবাহধসের ফলে নেপাল ও তিব্বতের স্থল সীমান্ত গিরিয়ং বন্দরের উজানে বাড়তে থাকা পানির ওপর কর্মকর্তারা নজর রাখছেন।

তারা এখন আশঙ্কা করছেন যে, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির পর ধ্বংসস্তূপের মধ্যে সৃষ্ট হ্রদটির তীর উপচে পড়তে পারে এবং আগামী দিনগুলোতে আরও বন্যা সৃষ্টি হতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এলাকার উদ্ধারকর্মীদের আপাতত অভিযান বন্ধ রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সীমান্তের তিব্বত অংশে ৫৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গেছে – এদের মধ্যে ২৬০ জন বিদেশি, যাদের মধ্যে তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রীরাও রয়েছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর