Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যা / খুনের দ্রুত রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২১:২৫ | আপডেট: ২৮ জুন ২০২৬ ২১:২৬

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে বাসায় ঢুকে মা ও তার তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) বিকেলে ‘রায়পুর সাধারণ ছাত্র সমাজ’-এর ব্যানারে রায়পুর থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি ও স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অনেকে।

বক্তারা বলেন, রায়পুরের এই লোমহর্ষক ও বর্বরোচিত হত্যাকাণ্ডে পুরো দেশ স্তব্ধ। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো পুরোপুরি উদঘাটিত হয়নি। মূল অভিযুক্ত গণপিটুনিতে নিহত হলেও এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিবিড় তদন্তের মাধ্যমে বের করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পুরো পরিবারটি অত্যন্ত ভালো ছিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ও সুষ্ঠু বিচার চাই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) গণপিটুনিতে নিহত হন।

সারাবাংলা/এসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো