Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়া / দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ, বিপাকে ঘরমুখো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১২:১০ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:২০

– ছবি : সংগৃহীত

রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি ও চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফলে আটকা পড়েছে ঈদুল আজহার আগে ঘরমুখো মানুষসহ বিভিন্ন যানবাহন।

মঙ্গলবার (২৬ মে ) বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এবং আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট এলাকার তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন ।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন চালকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর