Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৩:৪৩ | আপডেট: ২৩ মে ২০২৬ ১৫:৪৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন অনন্ত ২৩ জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী তানহা পরিবহনের একটি বাস শিয়ালডাঙ্গি মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উলটে পড়ে যায়। এই ঘটনায় দুইজন ঘটনাস্থলে, একজন হাসপাতালে নেওয়া পথে এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া আহত অন্তত ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো