Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১০:৪৫ | আপডেট: ৪ মে ২০২৬ ১৪:২৩

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফ জানান, যমুনাসেতুগামী একটি ট্রাকের সঙ্গে রাবনা ফ্লাইওভারের উপরে একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন।

নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো