Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আইনমন্ত্রীর হঠাৎ সফর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:১৫

ছবি: সংগৃহীত।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে আইনমন্ত্রী আসাদুজ্জামান হঠাৎ উপস্থিত হন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে তিনি শালমারা গ্রামের সুপরিচিত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আহসান হাবীব ছানা মিয়ার বাড়িতে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মন্ত্রীর এ সাধারণ ও নিরহংকারী আগমনে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি স্থানীয় মানুষের সঙ্গে মিশে যান এবং ছানা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই আন্তরিক শৈলী উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে আগমন বিরল ঘটনা, যা সাধারণ মানুষের প্রতি তভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ,শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা,ফরিদুল ইসলাম,প্রভাষক আসাদ সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো