Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুতুবদিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২১:৪৫

অভিযানের সময়কার চিত্র।

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুরুং বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে দেশের অন্যান্য অঞ্চলের মতো কুতুবদিয়াতেও কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। একইসঙ্গে তারা মূল্যতালিকা প্রদর্শন না করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রথম দিনেই বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর