Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে ধরা পড়ল বিশাল আকৃতির মাছ, বিক্রি আড়াই লাখ টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:০৮

জালে ধরা পড়া খটক মাছ।

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে ‘বঙ্গোপসাগরের দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামে পরিচিত। প্রায় ২৫ মন ওজনের এ মাছটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। কাঁঠালিয়া উপজেলার অনেক জেলে নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যান এবং সেখান থেকেই মাছটি নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

মাছটির ওজন আনুমানিক ২৫ মন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিলামে অংশ নিয়ে আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই মাছটি প্রায় আড়াই লাখ টাকায় কিনে নেন। পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এটিকে ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে পাঠানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। মাছটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো