Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় রেল স্টেশন আধুনিকায়নসহ ৪ দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:৫৫

কুষ্টিয়ার জগতি রেল স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এ সময় প্রায় এক ঘণ্টা ট্রেনটি স্টেশনে আটকে রাখা হয়।

বিক্ষোভকারীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত জগতি রেল স্টেশনটি দেশের প্রথম রেল স্টেশন হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের রেলওয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে স্টেশনটি অচল থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, স্টেশনটি চালু হলে কুষ্টিয়া শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিল্প-কলকারখানা ও কৃষিপণ্য পরিবহণেও সুবিধা সৃষ্টি হবে এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তারা আরও জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো