Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৭

ভেসে আসা অজ্ঞাত ট্রলার।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে স্থানীয় জেলেরা নৌকাঘাটের পাশে জোয়ারের পানিতে ট্রলারটি ভাসমান অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি নিজেদের হেফাজতে নেয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘ট্রলারটির মালিকানা বা পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আপাতত ট্রলারটি নৌকাঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হবে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় জেলে মো. সলিম বলেন, ‘সকালে মাছ ধরতে যাওয়ার সময় একটি বড় ট্রলার ভাসতে দেখি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাই। পরে তারা এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ট্রলারটি কীভাবে সেখানে ভেসে এলো এবং এর পেছনে কোনো দুর্ঘটনা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো