Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় পুকুর সেঁচে র‍্যাবের অস্ত্র উদ্ধার অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

পুকুর সেঁচে র‌্যাবের অস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত

কুমিল্লা: জেলার সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও রাইফেলসহ দুই বস্তা অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কাজ চালিয়েছে র‍্যাব সদস্যরা। পুকুরটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত।

বিজ্ঞাপন

মেজর সাদমান জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচ টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে।

পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো