Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ভোট চক্রান্তের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১

বিএনপি প্রার্থী শামুর অভিযোগ।

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন একই আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবের সামনে দলের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ তুলে ধরেন তিনি।

শামু জানান, আজকেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবেন এবং প্রশাসনকে কঠোর নজরদারির দাবি জানাবেন।

তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী শত শত বোরকা বানিয়েছেন শুধুমাত্র জাল ভোট দেওয়ার জন্য। শুধু তাই নয়, ভোটারদের ভোটার তালিকার নম্বর সরবরাহ করার নামে এক হাজার টাকা করে দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত করছে।

বিজ্ঞাপন

তবে অভিযোগের বিষয়ে জামায়াত প্রার্থীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো