Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শাপলা কলি বিজয়ী হলে সন্ত্রাস-মাদক-দুর্নীতির অবসান ঘটবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পিরোজপুর: শাপলা কলি প্রতীক বিজয়ী হলে দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতির কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহিদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি প্রতীক সেই পরিবর্তনের প্রতীক। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং বর্তমানে আরেকটি দল জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এবং তাদের চূড়ান্তভাবে প্রতিহত করবে।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর শাপলা কলি প্রতীকের পক্ষে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফ।

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম বিন সাঈদী এবং মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো