Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বড়দিন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪১

মাইকেল মারিয়া পল্লীতে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি: সারাবাংলা

বাগেরহাট: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) বাগেরহাট সদর থানাধীন মাইকেল মারিয়া পল্লী এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জা ও সংলগ্ন বাসাবাটি পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খাঁন, ইন্সপেক্টর (অপারেশন) মো. শহিদুল ইসলাম এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জার পাদরি ডমেনিক হালদার প্রমুখ।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘‘আসন্ন বড়দিন উৎসব যেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক সমাজের সবচেয়ে বড় শত্রু। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং কেউ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে।’’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাগেরহাট জেলা পুলিশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো