Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মীরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের ধারণা, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তিনটি সার ও কীটনাশক এবং চারটি কাপড়ের দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তারা অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা জীবিকা চরম সংকটে পড়েছেন। তারা বলেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বিস্তারিত তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

জলঢাকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো