Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে নারী এসপিসহ চার নতুন পুলিশ সুপার নিয়োগ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৯:২১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২২:০৫

সিলেটে নারী এসপিসহ চার নতুন পুলিশ সুপার। ছবি: সংগৃহীত

সিলেট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লটারির মাধ্যমে এ পদায়ন করা হয়েছে। ৬৪ জেলার পুলিশ সুপারের মধ্যে চারজন রয়েছেন নারী কর্মকর্তা।

এ চার নারী কর্মকর্তার মধ্যে একজন নিয়োগ পেয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। অপর তিন জেলা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট জেলা, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ জেলা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ জেলা ও নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলী করা হয়।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে অতীতে (২০১৪, ২০১৮ ও ২০২৪) সালে নির্বাচনের সময় এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে নির্বাচন করা হয় ৬৪ জনকে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো