Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

স্পেশাল করেসপডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৬:৫০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:০৬

নিহত মেহেদি হাসান ও সাহাবুল হাসান। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া গ্রামের মৃত বাবলু ব্যাপারির ছেলে সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

জানা যায়, মোটরসাইকেলটি ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ঘরের শাটারে জোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, দুর্ঘটনায় সাহাবুল হাসান ও মেহেদি হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো